ফটো গ্যালারি
বিদ্যালয়ের বিভিন্ন মুহূর্তের স্মৃতি
📁 20 টি মিডিয়া
ব্যাপক উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো দু'দিনব্যাপী বিজ্ঞান মেলা -২০২৬। সমাপনী দিনে ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তনছাত্র এবং বিশিষ্ট জিন বিজ্ঞানী ও গবেষক ডক্টর আবেদ চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মি.তুলসী রানী সরকার। সত্যি, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের জন্য এটি একটি স্মরণীয় দিন!
📁 6 টি মিডিয়া
দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ এ-র ১ম দিনে শুভ উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব ফজলুর রহমান। শিক্ষার্থীগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তাদের প্রকল্প উপস্থাপন করে!
📁 5 টি মিডিয়া
সুজিত কুমার সিংহ স্যারের বদলি-জনিত বিদায় সংবর্ধনা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক সুজিত কুমার সিংহ স্যারের বদলি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্যারের কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা স্যারের নতুন কর্মস্থলে সফলতা ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
📁 3 টি মিডিয়া
অভিনন্দন, বিলাস ব্যানার্জী অর্ঘ্য! জীববিজ্ঞান অলিম্পিয়াড -২৬ জাতীয় পর্যায়ে ফার্স্ট রানার্সআপ! বিলাসসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা! সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী বাবু রাজকুমার পালকে,শিক্ষার্থীদের এ যাত্রায় সার্বক্ষণিক সহযোগিতার জন্য!
📁 9 টি মিডিয়া
ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের ৫ জন ক্যাডেটের সনদ গ্রহণ
📁 9 টি মিডিয়া
রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
📁 5 টি মিডিয়া
সদ্য এসএসসি উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীবৃন্দ তাদের আনন্দ ভাগাভাগি ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিদ্যালয়ে উপস্থিত হয়। (ছবিতে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ)
📁 4 টি মিডিয়া
এসএসসি ফলাফল-২০২৬ জিপিএ ৫- ৫৪
📁 4 টি মিডিয়া
অষ্টম শ্রেণির অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা
📁 6 টি মিডিয়া
বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ আয়োজনে : মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট দল তারিখ: ২৪/০৫/২০২৬
📁 10 টি মিডিয়া
বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ বাস্তবায়নে - মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, লেইচ প্রজেক্ট।
📁 10 টি মিডিয়া
অদ্য ০২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রোববার প্রাক নির্বাচনী ও অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬. প্রভাতি ও দিবা শাখার ফল ঘোষণা করেন তুলসী রানী সরকার, প্রধান শিক্ষক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
📁 34 টি মিডিয়া
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত
×